বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

আওয়ামীলীগের ২৩ জেলায় নেতা কর্মীদের উপস্থিত

আপডেট:

রাজধানীর ধানমন্ডি, চট্টগ্রাম,ফেনী, নোয়াখালী ফরিদপুর এবং রাজবাড়ীর পাংশায় উপস্থিতি জানান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এ নিয়ে গত পাঁচ দিনে ২৩ জেলা-উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেল। গতকাল সকালে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে যুব মহিলা লীগের ১০-১২ জন জড়ো হন। জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দেন। কিছুক্ষণ পর তারা চলে যান।জানতে চাইলে সংগঠনটির একজন নেত্রী বলেন, ‘আমরা ঝুঁকি নিয়েই গিয়েছি। ধানমন্ডির এই অফিস আবারও মুখর হয়ে উঠবে।’
ফরিদপুরে জাতীয় পতাকা উত্তোলন
ভোরের দিকে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত হয়ে জাতীয় পতাকার পাশাপাশি সংগঠনের পতাকা উত্তোলন করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করেন। উপস্থিত সবাই জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টা আমি জানি না।’
এদিকে বিকেলে জেলা প্রশাসক মো. কামরুল আহসান মোল্যার সভাপতিত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপারসহ মতবিনিময় হয়। বিষয়টি নজরে আনেন ছাত্র আন্দোলনের নেতারা। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনায় নেন।
পাংশায় ব্যানার
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যানার টাঙিয়ে অফিস উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সকালে পাংশা পৌরশহরের টেম্পোস্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার ঝুলতে দেখেন স্থানীয়রা। কার্যালয়ের বারান্দায় রশি দিয়ে ব্যানারটি টাঙানো ছিল। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ব্যানার পায়নি।চট্টগ্রামে ঝটিকা মিছিল, গ্রেপ্তার
চট্টগ্রামে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল কোতোয়ালি থানার আমতলাসংলগ্ন রাইফেল ক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে ব্যানার উদ্ধার করা হয়েছে। থানায় মামলা করা হয়েছে। ফেনীতে মাষ্টার পাড়ায় অফিস খুলেও পরে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নোয়াখালী বসুরহাট উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ৬ জন আটক হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত