সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া প্রতিনিধি।
আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণীর ১২০টি পরিবারের মাঝে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৯ই আগস্ট বুধবার সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী সংযুক্ত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শরীফ আসিফ রহমান, সহকারী কমিশনার (ভূমি) জনাব এস এম আশিষ মোমতাজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আশরাফ হোসেন, কৃষি কর্মকর্তা জনাব মোঃ ইনসাদ ইবনে আমীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক) মেডিকেল অফিসার জনাব মোঃ সাব্বির গোলদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, সমাজসেবা কর্মকর্তা জনাব সুব্রত বিশ্বাস, ইন্সটেকটর জনাব মোঃ মনির হোসেন প্রমুখ।


