আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ-১ (সদর -হোসেনপুর) আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
সোমবার (২০ নভেম্বর) বিকালে দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ -১ আসনটি আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ একটি আসন। এবার তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন পেয়ে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রিন্সিপাল এম এ হান্নান।
এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর দলীয়প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।

