মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল নোয়াখালীঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
আলহাজ্ব মোঃজাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার ৩০ শে নভেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরানুল হক ভূইয়ার কাছে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমা দেয়ার পূর্বে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে নৌকার মনোনয়ন প্রত্যাশী চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির ও সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিনের সঙ্গে একটি সমাবেশ করেন।
এ সময় উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

