নিজস্ব সংবাদদাতা:
মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মিরসরাই উপজেলার সভাপতি মোহাম্মদ মহসিন এবং সাধারণ সম্পাদক নাফিজ রুবাইয়াত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে মেহেদী হাসান রনিকে সভাপতি এবং ওমর সানি হৃদয়কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ৫১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মিরসরাই উপজেলার সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, আগামী এক বছরের জন্য মেহেদী হাসান রনিকে সভাপতি এবং ওমর সানি হৃদয়কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ৫১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ৫ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জন সাংগঠনিক সম্পাদক করা হয়। প্রচার সম্পাদক কাজী রাকিব, দপ্তর সম্পাদক মো. আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মো. জুয়েল, ক্রীড়া সম্পাদক তানভীর হোসেন আলভী, মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।



