শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বাগেরহাটে  বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ২

আপডেট:

বাগেরহাটে যাত্রীবাহি বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় ব্যাটারি চালিত ইজি বাইকের চাকল ও মটরসাইকেলের অপর এক যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে  বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য  খুলনা মেডিকেল  কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহা-সড়কের চিতলী বৈটপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 নিহতরা হলেন, জেলার শরণখোলা উপজেলার সোনাতলা এলাকার মান্নান জমাদ্দারের ছেলে মিজান জমাদ্দার (৩৫) ও একই এলাকার ফারুক খানের ছেলে মটরসাইকেল চালক রাব্বি খান (২৫)।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী  পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, সকাল ১০টার দিকে খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহন  একই দিক থেকে আসা একটি মটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইলের দুইজন নিহত হয় এবং ইজি বাইকের চালক ও মটরসাইলের অপর এক আরোহী গুরুত্ব হয়। আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা  কবলিত বাস ও মটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
####

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত