শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

রায়পুরাতে বিজয়ের মাস উপলক্ষে বি.এম.এফ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট:

নরসিংদী প্রতিনিধি সাদ্দাম উদ্দীন রাজ

“যদি থাকে মানবতা,সেচ্ছায় হবো রক্ত দাতা” এই অঙ্গিকার নিয়ে মহান বিজয় মাসে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ রোববার দিনব্যাপী রায়পুরা কলেজ মাঠে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীরশেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ. কাউছার, বি.এম.এফ রায়পুরা সরকারি কলেজ শাখার সভাপতি শাওনুর রহমান শ্রাবণ, সাধারণ সম্পাদক, মোঃ সাজিদ মিয়াসহ সংগঠনের সকল সদস্য ও উপদেষ্টা মন্ডলির সদস্যগণ।

বিজ্ঞাপন

 

এম এ কাউছার আহমেদ বলেন, ক্যাম্পিং এ প্রায় ১০৫৬ জন ডোনার সেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ১৫,৮০০ সববয়সী মানুষদের রক্ত গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি সংগঠনটি বিভিন্ন সময় গরিব অসহায় ও দুস্তদের মাঝে নগদ অর্থ সাহায্য, ঈদ উপহার, বৃক্ষ রোপণ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কর্মসূচি পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় উক্ত সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং যুবকদের সেচ্ছায় রক্তদান ও সমাজ কল্যাণ মূলক কাজে উদ্ভুধ্য করতে বিগত ১ বছর আগে (বি.এম.এফ) রায়পুরা সরকারি কলেজ শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আমাদের একমাত্র লক্ষ্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মত দেশ এবং দেশের মানুষের জন্য আত্মত্যাগ এবং সমাজের কল্যাণ কর কিছু করা তার ই ধারাবাহিকতায় আমরা বিপদগ্রস্ত মানুষদের ডাকে কোনো রুপ দ্বিধা না করে স্রেফ আল্লাহ কে খুশি করার জন্য মানব সেবায় সেচ্ছায় রক্তদানে ছুটে যায়। আমাদের জীবন আমাদের রক্তে গড়া, রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।

 

জাফর ইকবাল বলেন, আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনি আবিষ্কার করতে পারবেন আপনার দুটি হাত রয়েছে- একটি নিজেকে সাহায্য করার জন্য অন্যটি অন্যকে সাহায্য করার জন্য এবং বি.এম.এফ সদস্যেদর প্রতি শুভেচ্ছা জানান তার সাথে সাথে এমন মানবিক কাজে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

 

মো সজিব মিয়া বলেন, রক্ত দিয়ে স্থাপিত বন্ধন এবং সম্পর্ক গুলি অর্থ দিয়ে প্রতিষ্ঠিত বন্ধন এবং সম্পর্কের চেয়ে অনেক বেশী। বি.এম. এফ রায়পুরা সরকারি কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি, পরাগ বনিক বলেন, মানবতার লুকিয়ে আছে রক্তদানের মাঝে, আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে। বি.এম.এফ রায়পুরা সরকারি কলেজ শাখার প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক রমজান মোবারক বলেন নিজেকে ভালোবাসুন, সাথে সাথে অন্যকেও ভালোবাসুন,রক্ত দানের মাধ্যমে তাদের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন। পরিশেষে

বি.এম.এফ রায়পুরা সরকারি কলেজ শাখার সভাপতি শাওনুর রহমান শ্রাবণ বলেন নিয়মিত রক্তদান ও আসহায় এবং সমাজে অন্যের বিপদে এগিয়ে আসুন,তাহলে আপনার বিপদেও সবাই এগিয়ে আসবে, আমরা আগেওৃ বৃক্ষ রোপণ কর্মসূচি ও সমাজের বিভিন্ন মানবিক কাজ করে আসছি ইনশাহআল্লাহ ভবিষ্যৎ করে যাব।

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত