শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

কিশোরগঞ্জের রাকিবুল হান্নান মিজান আবারো ন্যাশনাল ডিবেট ফেডারেশনের যুগ্ন মহাসচিব

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব (বিতর্ক কর্মশালা আঞ্চলিক) হয়েছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান রাকিবুল হান্নান মিজান।মিজান কিশোরগঞ্জ বিতর্ক মঞ্চের প্রধান উদ্যোক্তা।জানা যায়,রাকিবুল হান্নান মিজান কিশোরগঞ্জ তথা ময়মনসিংহ অঞ্চল সহ সারা বাংলাদেশেই বিতর্ক নিয়ে কাজ করে।শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহ করে গড়ে তোলে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক কর্মশালার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের তার্কিকহিসেবে গড়ে তোলায় তার মূল লক্ষ্য।তার হাতে গড়া অনেক শিক্ষার্থী দেশের বিতর্ক শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।তারা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে নিজ জেলা ও এই অঞ্চলের মুখ উজ্জ্বল করছে।
রাকিবুল হান্নান মিজান বলেন,বিতর্ক নিয়েই আমি সারাজীবন কাজ করতে চাই।শিশুদের নিয়ে কাজ করতে আমার খুব ভাল লাগে।শিশুদের সাথে থাকলে মানুষের মন ও শিশুসুলভ হয়ে যায়।তাই বিতর্ক শিল্পের জন্য গোটা জীবন উজার করে দিয়ে যাচ্ছি ।আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত