শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

শার্শায় স্বতন্ত্র প্রার্থী লিটনের নির্বাচনী পথসভায় জনতার ভীড়

আপডেট:

বেনাপোল প্রতিনিধি:
আগামীর স্মার্ট শার্শা গড়ার প্রত্যয় নিয়ে যশোরের শার্শায় নির্বাচনী পথসভা করেছে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার বিকালে শার্শা উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে শার্শা বাজারস্ত নির্বাচনী কার্যালয়ে এই পথ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

যশোর জেলা আওয়ামিলীগের উপদেষ্টা আব্দুল মান্নান মিন্নুর সভাপতিত্বে এসময় নির্বাচনী পথ সভায় শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী পথ সভায় এসময় নেতাকর্মীরা বলেন, এই নির্বাচন আওয়ামিলীগের নির্বাচন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সকল ভয়ভীতি উপেক্ষা করে নির্বঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তাই কোন ভয় বা কোন পেশি শক্তিকে তোয়াক্কা না করে নির্ভয়ে মাঠে উপস্থিত হয়ে ভোটার অধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করেন নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত