কিশোরগঞ্জের কটিয়াদীতে পিক-আপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে কটিয়াদী পৌর এলাকার নদীর বাঁধ রফিক মোড় নামক স্থানে পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নজরুল ইসলাম উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া এলাকার বাসিন্দা ও কটিয়াদী বাজারের গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী।
এদিকে পরিকল্পিতভাবে নজরুল ইসলামকে পিক-আপ ভ্যানের নিচে পিষ্টে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবার ও তার স্বজনদের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর বিষয়টি উদঘাটন করতে দাবি জানিয়েছেন স্বজনরা।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গত রাতে পিক-ভ্যান চাপায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।


