শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

জনগণের রায়কে ক্ষমতা নয় দায়িত্ব হিসেবে পালন করতে চাই স্বতন্ত্র প্রার্থী জব্বার চৌধুরী

আপডেট:

মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে নাগরিক কমিটির ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে গণসংযোগ শুরু করে কেঁওচিয়া ইউনিয়নের নোয়াপাড়া, ফুলতলা বাজার, ছিদ্দিক মাষ্টারের বাড়ি, বাড়ি ঘাটা বান্দরবান সদর, মাইজপাড়া, বড় মিয়াপাড়া, খন্দকার পাড়া, দস্তিরহাট এলাকায় গণসংযোগ করেছেন। স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীদের ভোট করার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী চায় অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। চট্টগ্রাম-১৪ আসনের জনগণও চাই তাদের যে ভোটের অধিকার সেটা তারা ভোট কেন্দ্রে গিয়ে আদায় করবে। সেই ধারাবাহিকতায় সাতকানিয়া আংশিক এলাকার এই কেঁওচিয়া ইউনিয়নের সাধারণ জনগন চায় তারা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে। তিনি আরো বলেন, আপনারা যারা শুরু থেকে আমার সাথে ছিলেন তারা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি যেহেতু চন্দনাইশ উপজেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান ছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে এই অবহেলিত কেঁওচিয়া জনপদে কি কি উন্নয়ন দরকার সবকিছু আমার জানা আছে। আমার এক যুগের অধিক অভিজ্ঞতার আলোকে এই চট্টগ্রাম-১৪ আসনের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে যত ধরনের জনগণের সেবা নিশ্চিত করতে অভিজ্ঞতা দরকার তা আমি অর্জন করেছি। আমি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। ছোট থেকে ছাত্র রাজনীতি করতে করতে এই পর্যায়ে এসেছি। তাই আমি মনে করি এই অবহেলিত জনপদের পরিবর্তন দরকার। এই পরিবর্তন পাঁচ বছর পরপর একবার আসে। এই সুযোগ একবার হারিয়ে গেলে আমাদের আগামী পাঁচ বছর আবার কষ্ট পেতে হবে। তাই এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতীর জন্য এবং এই অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য এই সুযোগ কাজে লাগিয়ে এবং এই কেঁওচিয়া ইউনিয়ন আর যাতে কোন ধরনের অবহেলিত না থাকে সে বিষয়টি মাথায় রেখে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিলে আমি আগামী পাঁচ বছর আপনাদের সেবক হিসেবে কাজ করবো। আমি আশ্বাস দিচ্ছি বিগত পনের বছরের অভিজ্ঞতার আলোকে এই কেঁওচিয়া ইউনিয়নের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাচ্চাদের পড়ালেখা থেকে শুরু করে রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, বয়স্ক ভাতাসহ সব ক্ষেত্রে অতিথের চেয়ে অনেক বেশী অগ্রণী ভূমিকা পালন করবো। এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আমানুর রশিদ হিরু, চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির আহমদ, উত্তর সাতকানিয়া আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ সান, সাতকানিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কেঁওচিয়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, জেলা যুবলীগ নেতা হোছাইন মোহাম্মদ এহেসান, গফুর সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারেক সোহান, দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মাসুম, মোজাম্মেল হক তালুকদার, ইউপি সদস্য আয়ুব, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউল আলম সোহেল খানসহ অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত