শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই -এমপি তৌফিক

আপডেট:

মোজাহিদ সরকার‌‌‌, ইটনা (কিশোরগঞ্জ):

যারা এই দেশের মানুষের উন্নয়ন চাই না, যারা এই দেশের উন্নয়ন চাই না তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এইসব ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আটকে রাখা যাবে না। নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করুক লাভ হবে না এমন মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন আওয়ামী ও বিভিন্ন অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনী প্রচার প্রচারণা জনসভা অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ আসনে (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বক্তব্যে এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটা গোষ্ঠী চাচ্ছে এইদেশে আবার সন্ত্রাস জঙ্গিবাদ তৈরি করতে। একটা দল শুধু বাহিরের দেশে গিয়ে গুজব রটাচ্ছে যে আওয়ামী লীগ কে বাংলাদেশের মানুষ আর চাই না। এইসব মিথ্যা গুজব আর ষড়যন্ত্র করে লাভ হবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

জনসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত