আশিকুর রহমান :-
জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আশরাফ হোসেন সরকার।বুধবার (১০ জানুয়ারি) নরসিংদীতে দিনভর লাল গোলাপ, রজনীগন্ধাসহ নানান ফুলের শুভেচ্ছায় কেটেছে তার।সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ এ দিনটিতে তার নিজ কার্যালয়ে ছুটে আসেন। ফুলে ফুলে ভরে ওঠে চারদিক।ভক্ত, শুভাকাঙ্খী, দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট রাজনৈতিকবিদদের উপস্থিতিতে তার রাজনৈতিক কার্যালয়টি হয়ে ওঠে সরব। এবারের জন্মদিন জমকালো আয়োজনের মধ্যে দিয়েই উদযাপন করেন তার অনুসারীরা।সন্ধ্যায় পরিবারের সদস্যদের পর একে একে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন আশরাফ হোসেন সরকার। জন্মদিনের অনুভূতি জানিয়ে তিনি বলেন, মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। সত্যিই মানুষ আমাকে এতোটা ভালবাসে কল্পনাও করিনি। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে এক করেছে। আপনারা আর বিভক্ত হবেন না। জননেত্রী শেখ হাসিনা এবং দলের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

