জয়পুরহাট প্রতিনিধিঃ
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কাইছার আলী গোলজার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রোকছানা বিবি নামের এক গৃহবধূ। রবিবার দুপুরে উপজেলার আবেদালীর মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে রোকছানা বিবি সাংবাদিকদের বলেন, অত্র এলাকার গোবিন্দপুর মৌজার ১৫৩৬ দাগের পাঁচ শতক জায়গা আমার ছোট ভাই কাইছার আলী গোলজারের কাছ থেকে ২০২২ সালের ২৫শে জুলাই ক্রয় করে দলিল করে নিয়েছি। পরবর্তীতে সেই জায়গায় আমার ছোট ভাই কাইছার আলী গোলজারকে স্থাপনা নির্মাণের জন্য বলি। সেই জায়গায় আমার ছোট ভাই স্থাপনা নির্মাণ করছে। কিন্তু এই জায়গাকে কেন্দ্র করে আমার বৈমাত্রেয়ী বোন সাহেনা বেগম আমার ছোট ভাইসহ আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাচ্ছে।সংবাদ সম্মেলনে রোকসানার ছোট ভাই কাইছার আলী বলেন, আমি আমার বোন রোকসানার অনুমতি নিয়ে এই জায়গার উপর ঘর নির্মাণ করছি। একারনে আমার বৈমাত্রেয়ী বোন সাহেনা বেগম বাদি হয়ে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি ও এলাকায় আমাকে হেয়প্রতিপন্ন করার পাঁয়তারা করছেন। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে এঘটনায় সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।সংবাদ সম্মেলনের বিষয়ে বিবাদী সাহেনা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি বলেন, ওই সম্পত্তি আমার নামে খাজনা খারিজ সব আছে। আমি দীর্ঘদিন যাবৎ আমার দখলে ছিল। আমি সম্পত্তির উপর মামলা করেছি।

