শনিবার, মার্চ ১৪, ২০২৬

কিশোরগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
সারাদেশ যখন কাপছে শীতে তখন অসহায় শীতার্তদের মাঝে শীতের উষ্ণতা শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে কিশোরগঞ্জে।সোমবার বিকালে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ সাফাতের ব্যাক্তিগত উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক রাসেল মাহমুদ।এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাফিজউদ্দিন বিল্লাল,ইউপি সদস্য কামরুজ্জামান বিপ্লব,ইউপি সদস্য ফারজানা আক্তার,বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির সহ আরো অনেকেই।শীতবস্ত্র বিতরণকারী সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ সাফাত বলেন,কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়নে আমরা গরীব দু:খী অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।এরই ধারাবাহিকতায় মাইজখাপন ইউনিয়নের ৫ শতাধীক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি।সমাজের বিত্তবানদের ও আহবান জানাচ্ছি অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর।এ সময় ৫ শতাধীক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত