লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং৷ ঃ ১৬.০১.২০২৪
আপনি কতবছর বাঁচবেন, ষাট সত্তুর আশি, আপনাকে যেতেই হবে! প্রতি রোজ সেকেন্ড মিনিট ঘন্টা দিন বছর যুগ চলে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না! কি ভাবে টের পাবেন আপনি তো আছেন অর্থবিত্ত কামাই করতে ব্যস্হ হোক বৈধ বা অবৈধ পথ, আপনি আছেন কাকে ছোট করবেন কোন শালিশে কত পাবেন কার ভুমি দখল করবেন কোন দুর্বল বা সখ্যালঘূর সম্পদ কেড়ে নিবেন —
কখন ভাববেন আপনার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে?
অথচ একজন মানুষের ছেলে-মেয়ে সংসার নিয়ে ভদ্র ভাবে মান ইজ্জত সৃষ্টি কর্তার পেয়ারা হয়ে বাচতে দুইশো পাঁচশো হজার কোটি টাকা কামাই করার দরকার নাই !
আপনিতো মসজিদ মন্দির মক্কা মদিনা গয়াকাশি যান লোক দেখানো, আপনার তো বিশ্বাস ই নাই উপরে একজন আছেন তিনি হউন ভগবান আল্লাহ বা ঈশ্বর, আপনাকে সেখানে ফিরতে হবে একদম শূন্য হাতে! আপনি তো ইতিহাস ভূগোল সাইক্লোপিডিয়া কিছু জানেন না? বিশ্ব খ্যাতিমান “মাইকেল জ্যাকশন” দেড়শো বছর বাঁচতে চেয়েছিলেন। তিনি ডাক্তারি পরীক্ষার পর খাবার খেতেন, হাত মোজা পরে হ্যান্ডশেক করতেন, তিনি মাত্র পঞ্চাশ বছরে মারা গেছেন!
বিশ্ব বিজয়ী আলেকজান্ডার মাত্র পয়ত্রিশ বছরে মারা গেছেন! তিনি বুঝিয়ে গেছেন, মৃত্যু ডাক্তার ঠেকাতে পারে না, যাওয়ার সময় শূন্য হাতে যেতে হয় তাই ডাক্তার দিয়া লাশ বহন কাফনের বাইরে হাত রেখে এবং কোটি কোটি টাকা হীরা জহরত সবই আপনার মত পরের লুট করা সম্পদ তার কবর পর্যন্ত বিছায়ে তার উপর হেটে লাশ কাঁধে ডাক্তার বহন করে নিয়েছেন!
আছে কি চেঙ্গিস খান, পিনা চোট, কুইন মেরী, আলেকজান্ডার দি গ্রেট, আপনি ও চলে যাবেন শূন্য হাতে মানুষের অভিশাপ কাঁধে বহন করে! আপনার পরবর্তী প্রজন্ম মদ খেতে খেতে গ্লাসে গ্লাসে ঠুন দিয়ে বলবে, “For the memory of our beloved father who earned the Wealth for our enjoyment who was cruel and FOOLISH!”
আপনি তো আপনার নিজের ইতিহাস ই ভুলে গেছেন, না খেয়ে দিল্লি কলকাতা ঢাকা শহর যখন ঘুরেছেন তখন কোন ইঞ্জিনিয়ার সিরাজ বা কোন রথীন বাবু বা কোন রুনা সেন বৌদি ৫০০ টাকা দিয়ে পেটের ভাত জোগাড় করে দিয়েছিলেন, গতকাল গর্তের উপর দুটো বাশ ফেলে টয়লেট সেরেছেন আজ ইংলিশ কমোড ব্যবহার করছেন, পারবেন যে লোকটা আপনার চাকুরীর বন্ড সই করে দায়িত্ব নিয়েছিলেন আপনার আজকের সব সম্পদ দিয়ে তার ঋণ শোধ করতে?
প্রিয় পাঠক, আপনি নিজ ইতিহাস স্মরন করুন, সৃষ্টি কর্তায় বিশ্বাস করুন ক্ষমতার দম্ভ হিংসা মিথ্যা অসৎ আয় অন্যায় শালিস বিচার অবৈধ পথ সুদ ঘুষ অকৃতজ্ঞতা বেঈমানী ওয়াদা ভঙ্গ অভ্যাস —— ছাড়ুন, আপনি এপারে ও মানুষের মনে প্রার্থনায় দোয়া পাবেন ওপারে ও সৃষ্টি কর্তার পেয়ারা হিসাবে নেতা থাকবেন! আপনি মাটির থেকে আকাশে উঠছেন তার অর্থ আপনি আল্লাহ বা ভগবান ঈশ্বরের পরীক্ষায় আছেন! আপনি সবার চেয়ে ঝুঁকিতে আছেন। মসজিদ মন্দির মাদ্রাসা তৈরি করেন হজ্ব গয়া কাশি বৃন্দাবন কোথাও আপনার পাপ মাফ নাই যতক্ষণ ঐ গরীব মানুষ টা আপনাকে ক্ষমা না করেন!
অবৈধ পয়সায় তৈরি পাঁচ তলা ঘরে যদি মসজিদে নামাজ পড়ে ফিরে আসেন আপনার এবাদত বন্দেগি ওখানেই শেষ। মৃত্যুর পর লাশ যদি ঐ শ্বেতপাথরের বিল্ডিং এ নামায় আপনার জাহান্নাম/নরক ওখানেই নির্ধারণ হয়ে যায়!
জীবন কে সহজ-সরল করেন। আপনাকে দেখে কেউ ভয় পায় তা সৃষ্ট কর্তা চান না।
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশে কে ভালবাসেন, মানুষকে ভালোবাসেন!
চেঙ্গিস খান (সবচেয়ে নিষ্ঠুর ধনী দেশ থেকে দেশ বিজয়ী বীর)!



