শনিবার, মার্চ ১৪, ২০২৬

যশোরের শার্শায় শীতে জন-জীবন বিপর্যস্ত

আপডেট:

মোঃ সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ- হাড়কাঁপানো তীব্র শীতে কাঁপছে যশোর জেলার শার্শা উপজেলার মানুষ।
গত কয়েক দিনের অব্যাহত প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেশির ভাগ সময়ই আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা মিলছে না তেমন।
পাশাপাশি হাওয়ার সঙ্গে ঘন কুয়াশাও ছড়িয়ে পড়ছে, ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকালে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধসহ শিশু বাচ্চারা। যশোরে শার্শা উপজেলায় শৈত্যপ্রবাহের পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে এবং শেষ রাতে ঘন কুয়াশা পড়ছে।
একটু বেলা বাড়লে কুয়াশার সাথে টপ টপ করে বৃষ্টি পড়ছে বলে মনে হচ্ছে।

এছাড়াও মেঘের আড়াল থেকে মাঝে মাঝে সূর্য উকি দিলেও তাপ ছড়াচ্ছে না। ঠান্ডার দাপটের কাছে যেন নিস্তেজ হয়ে পড়েছে সূর্যটাও। হঠাৎ হাড়কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। বেলা বাড়লেও ঘর থেকে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষগুলি, ঘরে শুয়ে থাকারও উপায় নেই, পেটের দায়ে মাঠে ক্ষেত খামারে কাজ করতে যেতে হচ্ছে। বিশেষ করে বেনাপোল স্থলবন্দরে কর্মরত শত শত সি এন্ড এফ এজেন্ট ও ট্রান্সপোর্ট কর্মচারি এবং শ্রমিকরা পণ্য লোড আনলোডে মারাত্মক সমস্যায় পড়ছে।

বিজ্ঞাপন

শীতের তীব্রতায় এ অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো কাহিল হয়ে পড়েছে। দিন আনা দিন খাওয়া শ্রমিকের দল যেন থমকে দাঁড়িয়েছে। মানুষ শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে জ্বর, হাঁচি, কাশিসহ নানারকম রোগে আক্রান্ত হচ্ছে ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত