শনিবার, মার্চ ১৪, ২০২৬

পুলিশের চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক মামুনকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের ইটনায় পুলিশের চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক মো. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকালে জেলা সদরের নীলগঞ্জ এলাকা থেকে প্রতারক মামুনকে গোয়েন্দা পুলিশ ডিবি ও ইটনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে।এর আগে জেলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মো: আব্দুল কাদির এর অনার্স পড়ুয়া ছেলে মো: কাউসার মিয়া (২১) তাদের এলাকার প্রতিবেশি মৃত জনাব আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন (৫৫) এর বিরুদ্ধে ইটনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, পুলিশে চাকরি দেওয়ার কথা বলে গত বছরের ১৫ জানুয়ারি অভিযুক্ত মো: আব্দুল্লাহ্ আল মামুন ভূক্তভোগী কাউসার মিয়াকে ৪ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে পুলিশের চাকরি পাইয়ে দেয়ার গ্যারাণ্টি দেয়।মো.কাউসার মিয়া অভিযুক্ত মো.আব্দুল্লাহ আল মামুনের কথায় বিশ্বাস করে তার পরিবারের লোকজনকে রাজি করিয়ে জমি বন্ধক, গরু বিক্রি ও ঋণ করে প্রথম ধাপে ২ লক্ষ ৫০ হাজার টাকা গত বছরের ২৫ জানুয়ারি অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে গিয়ে তার কাছে হস্তান্তর করে।পরবর্তীতে বিভিন্ন সময়ে আরো ২ লক্ষ টাকা, সর্বমোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা অভিযোগকারী অভিযুক্তকে দেয়। পরবর্তীতে যথানিয়মে চাকরির পরীক্ষার পর চাকরি না হওয়ায় অভিযোগকারী টাকা ফেরত চাইলে অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মামুন ২/৩ দিনের মধ্যে টাকা ফেরতের আশ্বাস দেয়। এরপর অভিযোগকারী মো.কাউসার একাধিকবার যোগাযোগ করে টাকা ফেরত পেতে ব্যর্থ হয়। কিছুদিন পর এলাকার স্থানীয় শালিসের মাধ্যমে ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও অভিযুক্ত মামুন টাকা ফেরত দেয়নি।এ মাসের গত ১৫ জানুয়ারি রাত অনুমান ৮ টার সময় অভিযোগকারী কাউসার অভিযুক্তের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাওয়ায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন টাকা নেওয়ার কথা অস্বীকার করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও ভবিষ্যতে টাকা চাইলে হাত-পা ভেঙ্গে দেয়ার প্রকাশ্য হুমকি দেয়। অভিযোগকারী প্রতিবাদ করায় অভিযুক্ত মামুন তাকে মারতে আসলে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযোগকারী কাউসারকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে মো: কাউসার মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে ইটনা থানায় মামলা দায়ের করা হয়।এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে জেলা সদরের নীলগঞ্জ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও ইটনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মামুন (৫৫) কে গ্রেফতার করে।গ্রেফতার অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন (৫৫) ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল বাসার ও ইটনা থানার অফিসার ইনর্চাজ জাকির রাব্বানি জানান,পুলিশে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে আদালত জেল হাজতে প্রেরণ করে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত