বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

কটিয়াদীতে ক্যাম্পাস মডেল একাডেমীতে শীতকালীন ‘পিঠা উৎসব’ ও ‘নবীন বরণ’ অনুষ্ঠিত

আপডেট:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস মডেল একাডেমী ও টেকনিক্যাল স্কুলের বর্ণাঢ্য আয়োজনে শীত কালীন পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

(২৫জানুয়ারি)সকাল ১০টায় বিদ্যালয় এর আঙ্গিনায় এক বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংঙ্গীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি আরম্ভ করা হয়।এই উপলক্ষে ক্যাম্পাস মডেল একাডেমী ও টেকনিক্যাল স্কুলের খেলার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্টানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ আসমা আক্তার সুরমা,র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আফরোজ, করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান কবীর,করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তোতন,করগাঁও বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুর রহমান বাবুল,করগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়েজ উদ্দিন।উক্ত পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা,গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাম্পাস মডেল একাডেমী ও টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃমজিবুর রহমান ও মোঃরাকিব খান। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত শীত কালীন পিঠা উৎসব কে কেন্দ্র করে এলাকায় এক বিরল আনন্দগন পরিবেশের সৃষ্টি হয়।এলাকার প্রাচীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পিঠা উৎসবে স্থাপিত পিঠা স্টল গুলোতে নানা ধরনের পিঠা তৈরি করে অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিদের নিকট উপস্থাপন করা হয়।এই উপলক্ষে আলোচনা সভায় বক্তারা ক্যাম্পাস মডেল একাডেমী ও টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় ক্যাম্পাস মডেল একাডেমি ও টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সহ সকল শিক্ষক,শিক্ষিকা, ছাত্রছাত্রীদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত