স্টাফ রিপোর্টার:
যশোরের শার্শা বাগআঁচড়া সিএমবি সরকারি জায়গায় অবৈধ দোকান নির্মাণ কাজে বাধা দেওয়ায় জায়গার দোকান মালিক সাংবাদিক জিল্লুর রহমানের উপর ওপর হামলা ও দোকান ভাঙচুর চালিয়েছে দখলকারীরা।
রবিবার (২৮ জানুয়ারি) বিকালে বাগআঁচড়া বাজারে এ ঘটনা ঘটে।
এই হামলায় আহত সাংবাদিক জিল্লুর রহমান বলেন, আমার মার্কেট এর ঘরের কাজ চলছিল। মার্কেটের সামনে ঘ্যাস রাখছিলাম। পরবর্তীতে জামির হোসেন ওরফে ভাজা জামির বলছে এখান থেকে ঘ্যাস সরা, তখন আমি জামির কে বলছি কি হয়েছে। তখন জামির আমাকে বলে এখান থেকে ঘ্যাস ইট সরাতে। কারন কি জানতে চাইলে জামির আমাকে বলে আমি আজ রাতে এখানে দোকান করব। তখন আমি বলি প্রশাসন থেকে তোকে তো নিষেধ করেছে। কিন্তু সেসব কথা না শুনে আমার পরে চড়াও হয় এবং আমাকে ধাক্কা দেয়। এক পর্যায়ে আমি প্রতিবাদ করলে আমার দোকান ভাঙচুর করে। এসময় জামিরের সাথে ছিলেন মিজান, ফারুক, কাদের ও ভাইপো রিপন।
এবিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ওসি) শহিদুল ইসলাম কে ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।


