শনিবার, মার্চ ১৪, ২০২৬

শার্শায় এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট:

মো. রাসেল ইসলাম: এগারো পেরিয়ে বারতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি,উপজেলা অডিটোরিয়ামে
কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা প্রেস ক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, বন্ধর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, শার্শা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম রেজা, বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফুজ্জামান আরিফ,সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুর রহমান, ইনডিপেনডেন টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আব্দুর রহিম,প্রতিদিনের কথা পত্রিকার সিনিয়র প্রতিনিধি আনিসুর রহমান,যায়যায় দিন পত্রিকার শার্শা ও বেনাপোল প্রতিনিধি আশরাফুল ইসলাম
আশরাফ আলী,চ্যানেল এস টিভির সিনিয়র ও বেনাপোল প্রতিনিধি ইসমাইল হোসেন,জসিম উদ্দিন,গ্লোবাল টিভির বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলাম, নাগরিক টিভির বেনাপোল প্রতিনিধি ওসমান গণি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত