শনিবার, মার্চ ১৪, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি

আপডেট:

বরাবর,

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী

 

বিজ্ঞাপন

বিষয় – সরকারি খাস জমিতে প্রস্তাবিত-৩২৯ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্প পরিদর্শনের জন্য আবেদন। ,

প্রিয় মহোদয়,

আপনার সদয় অবগতি ও কার্যকারী ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে, উজিরপুর উপজেলার ৭ নং বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের বহর কাঠি হাট নামে পরিচিত বরাদ্দকৃত দীর্ঘকাল বিলুপ্ত হাটটি প্রায় ২ একর ৭৯শতাংশ সরকারী খাস জমিতে বিদ্যমান ছিল। উক্ত খাস জমির হাটটি বহুবছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। ইতোমধ্যে কতিপয় ভূমিদস্যু অবৈধ স্থাপনা তৈরি করে ভাড়া দিচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা উক্ত সরকারি খাস জমিতে ৩২৯ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্পের একটি কলেজ মাননীয় প্রধানমন্ত্রীর নামে অর্থাৎ “শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ” প্রতিষ্ঠিত হলে উজিরপুর উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার সুযোগ পাবে আর দেশ হবে বেকারত্ব মুক্ত। স্বপ্ন পূরণ হবে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।, বিগত ২০২২ সালের ১ ডিডেম্বর প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তর থেকে একটি দরখাস্ত প্রয়োজনীয় তথ্য সংযুক্তি সহকারে জেলা প্রশাসক বরিশাল এর বরাবর পাঠানো হয় এবং ১৫ কার্য দিবসের মধ্যে ৫১২, ৫১৪, ৫১৬ দাগের খতিয়ান নং ১ এ সরকারি খাস জমিতে তদন্ত করে ৩২৯ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রকল্প পরিচালক মহোদয় বরাবর পাঠানোর কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোন তদন্ত কমিটি সরজমিনে তদন্ত করতে না আসায় আমাদের প্রস্তাবিত জমিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কাজের উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ার এটাই মূল কারণ।

এখানে উল্লেখ্য যে, উক্ত খাসজমিটি উপজেলার মধ্যবর্তীস্থানে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। যার চতুর্পাশে পাকা ও কাঁচা রাস্তা রয়েছে। এবং ১০ কিলোমিটার এর মধ্যে কোন নদী নেই ও নদী ভাঙনের কোন সম্ভাবনা নেই

অতএব মহোদয়, আমাদের এলাকাবাসীর আকুল আবেদন, উক্ত খাস জমিটি পরিদর্শন করে শ্রেণী পরিবর্তন করে সঠিক তদন্তের মাধ্যমে ৩২৯ টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রকল্পের একটি মাননীয় প্রধানমন্ত্রীর নামে স্থাপনের সার্বিক সহযোগীতা । ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় মর্জি একান্ত কামনা করছি ।

বিনীত নিবেদক

জহির ডাকুয়া প্রতিষ্ঠাতা সভাপতি,

N.G.O HARA. EUROPEAN CHARITABLE & HUMANITRIAN ORGANIZATION অভিবাসী ও আন্তর্জাতিক বিষয়ক সভাপতি, ATHENS CHAMBER OF COMMERCE TRADESMEN GREECE, dakua_athens@hotmail.com -00306955544167

সাবেক ডিসি মহোদয়ের এর সাক্ষাৎ এর ক্রমান্য চিত্র

1] https://www.facebook.com/nazmul.ripon.77/videos/361852948642683

2] https://www.facebook.com/MiTvBD.Com.Official/videos/299990652094398

অনুলিপি: সদয় জ্ঞাতার্থে:

১। মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষা মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

২। মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৩।রাশেদ খান মেনন মাননীয় সংসদ সদস্য বরিশাল 2 উজিরপুর বানারীপাড়া

৪। প্রকল্প পরিচালক,৩২৯ টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাও ঢাকা ১২০৭

৫।শহিদুল ইসলাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

[অত্র এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে :]

১) প্রকৌ. শহিদুল হক ডাকুয়া উপ-মহাব্যবস্হাপক ( অবঃ ) তিতাস গ্যাস টি & ডি কোং লিঃ গ্রাম ও ডাকঘর: হস্তিশুন্ড, ইউনিয়ন: বামরাইল, জেলা: বরিশাল। মোবা: 01711-244145

২)সামসুল আলম জুলফিকার সাধারণ সম্পাদক সৎসঙ্গ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি বিশেষ প্রতিদিন, দৈনিক বাংলার জাগরণ,ঢাকা। 01712 024925

৩) ডাঃ আবু বকর আকন, সহযোগী অধ্যাপক শিশু সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। মোবা: 017151776121

৪)অধ্যাপক ড.মোঃ মোয়াজ্জেম হোসেন (সাবেক বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ বরিশাল।)

৫) আব্বাস আলী তালুকদার GERMANY INTERNATION SPORTS JUSTICE. মোবাইল -০১৭১৪৩৯৪০৩৩

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত