শনিবার, মার্চ ১৪, ২০২৬

বেনাপোলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯জন গ্রেফতার

আপডেট:

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার একজন সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জন গ্রেফতারী পরোয়না ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারী) ভোর থেকে দুপুর পর্যন্ত বিশেষ এ অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীরা হলেন, কোরবান আলী (৪৫) জাহিদুল ইসলাম, ইমরান(২৪), সোহেল শেখ (২৬) শাওন, আনিছুর রহমান (৩৫),আবুল বাশার (৩৮), আলমগীর হোসেন (২৮) ও মিরাজ (২১)।
গ্রেফতারকৃতদের সকলের বাড়ি বেনাপোল বন্দর থানা এলাকায়।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গ্রেফতারকৃত আসামীরা গোপনে বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত