রবিবার, মার্চ ১৫, ২০২৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার

আপডেট:

হযরত বেল্লাল, স্টাফ রির্পোটার: গাইবান্ধা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ইন্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। তিনি ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এ কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (জুনাইদ আহমেদ), আওয়ামী লীগ দলীয় এমপি বি এম কবিরুল হক (নড়াইল-১), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), আবুল কালাম আজাদ (রাজশাহী-৫), মাহবুব উর রহমান (চট্টগ্রাম-১),সিদ্দিকুল আলম (নীলফামারী-৪), আওয়ামী লীগের আবু আলেহ মোহাম্মদ নাজমুল হক (মেহেরপুর-২)।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে বুধবার (৭ ফেব্রুয়ারি) সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত