রবিবার, মার্চ ১৫, ২০২৬

সকল ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন ইউপি প্যানেল চেয়ারম্যান দেবব্রত সরদার

আপডেট:

সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি।

১৯৫২ সালে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে ছাত্র শহীদ হন।যাদের মধ্যে রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন,খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব দেবব্রত সরদার। তিনি ৭ নং শোভনা ইউনিয়নের ইউনিয়নের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন,প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পরিচিত।এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরব উজ্জ্বল স্মৃতি জড়িত একটি দিন। বাংলা কে রাষ্ট্রভাষার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষনে তরুণ ছাত্র শহীদ হন। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলা ভাষা।

বিজ্ঞাপন

তাই আমি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান হিসেবে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান এনজিও সহ সকলকে ২১শে ফ্রেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান রইলো। এবং কবির ভাষায় বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত