রবিবার, মার্চ ১৫, ২০২৬

তাড়াইলে আগুনে পুড়ে গেল কৃষকের ৫টি গরু

আপডেট:

রুহুল আমিন, নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে কৃষক ইলিয়াস মিয়ার গোয়াল ঘরে আগুন লেগে ৫টি গরু দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ৪টি গরু পুড়ে মারা গেছে। শনিবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার দামিহা ইউনিয়নের হাছলা পশ্চিমপাড়া গ্রামের কৃষক ইলিয়াস মিয়ার গোয়াল ঘরে এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

শফিক সজিব নামের স্থানীয় এক যুবক জানান, শনিবার রাতের কোনো এক সময় কৃষক ইলিয়াস মিয়ার গোয়াল ঘরে আগুন লাগে। এ আগুনে গোয়াল ঘরে থাকা ৫টি গরু পুড়ে দগ্ধ হয়। ৪ টি বড় গরু পুুুড়ে মারা গেছে। পুড়ে মারা যাওয়া ৪ টি গরুর মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। তিনি আরও বলেন, রবিবার সকালে গরুর মালিক গোয়াল ঘরে আগুনে তার গরুগুলো পুড়ে যাওয়া দেখতে পেয়ে চিৎকার ও কান্নাকাটি করতে থাকেন। গরুর মালিক ইলিয়াস মিয়া জানান, রাত ১০টার দিকে তার গরুর খাবার দিয়ে সে ঘুমিয়ে পড়ে। সকালে গোয়াল ঘরে আগুনে পুড়ে দগ্ধ হওয়া গরু গুলোকে দেখে কান্নায় ভেঙে পড়েন। কিভাবে আগুনের সূত্রপাত জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) মনসুর আলী আরিফ বলেন, উপজেলার দামিহা ইউনিয়নের হাছলা পশ্চিমপাড়া গ্রামের কৃষক ইলিয়াস মিয়ার গোয়াল ঘরে আগুন লাগার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত