রবিবার, মার্চ ১৫, ২০২৬

মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট:

আলআমিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ। 

মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত এমপি।

 

বিজ্ঞাপন

শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ আওয়ামী লীগের সহ-সভাপতি, পিরোজপুর ইউপির চেয়ারম্যান ও মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত এমপি।

 

আরও বক্তব্য রাখেন সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ইব্রাহিম, সোনারগাঁ থানার ওসি কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

 

জানা যায়, বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী ইমরান, দিপু, মীম ও লোকমান এ বছরের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাচ্ছেন দেশবরেণ্য শিল্পীরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত