জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিরপাল এলাকায় পুকুর খনন কাজে বাঁধা দেওয়া ও টাকা দাবি করার অভিযোগ চার সাংবাদিকের নামে মামলা করেছেন রায়হান চৌধুরী নামের এক ব্যাক্তি।অভিযুক্ত সাংবাদিকেরা হলেন, আব্দুর রাজ্জাক, আল মামুন, জুয়েল শেখ ও বাবুল হোসেন।মামলায় জানাগেছে, উপজেলার কুসুম্বা ইউনিয়নের পিরপাল এলাকায় রায়হান চৌধুরী তার বাড়ীর পাশে পুকুরে ভেকু দিয়ে মাটি খনন কাজ করছিলেন। এসময় উপরোক্ত সাংবাদিকেরা সেখানে গিয়ে ভেকু মেশিন বন্ধ করে কাজ বন্ধ করে দেয়। পরে তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এক পর্যায়ে ভেকুর ম্যানেজার কামরুল হাসান তাদের ৫ হাজার টাকা দেন। তারা এতেও রাজি না হয়ে বাকি টাকা দাবি করেন।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফয়সাল বিন আহসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

