সোমবার, মার্চ ১৬, ২০২৬

চাটখিলে ব্যবসায়ীদের সংগঠন আইবিডব্লিউএফ এর ইফতার মাহফিল

আপডেট:

মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিলে ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চাটখিল পৌর শাখার উদ্যোগে মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (১৮মার্চ) চাটখিল বাজারস্থ স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে আইবিডব্লিউএফ চাটখিল পৌর শহর শাখার সভাপতি মো.বেলাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শহিদুল্লাহ বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সংগঠনের নোয়াখালী জেলা সভাপতি মো.নাছিমুল গণী চৌধুরী মহল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন,
মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন, চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান।

বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ চাটখিল পৌরসভার উপদেষ্টা মাষ্টার শাফায়াত হোসেন, চাটখিল উপজেলা শাখার সভাপতি হারুনর রশীদ,উপস্থিত ছিলেন সংগঠনের চাটখিল পৌর শাখার উপদেষ্টা মো.তাওহীদুল ইসলাম, চাটখিল পৌর শহর শাখার অর্থ সম্পাদক হাকীম মো.মানিক মিয়া,ফাহিম ফ্যাশনের স্বত্বাধিকারী মো.মাসুদ আলম,হজ্ব এজেন্সী পরিচালক সাখাওয়াত উল্ল্যাহ, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রব বাবুল,ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর মো.জামাল উদ্দিন,পরিচালক ইসলামিয়া ডায়াবেটিস সেন্টার মো.রহমত উল্ল্যাহ, সততা অটো স্বত্বাধিকারী দিদার হোসেন ফারুক,বিসমিল্লাহ অটো হাউজ স্বত্বাধিকার সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন সজীব,ফল ব্যবসায়ী বাদশা,মনির ফার্মেসী স্বত্বাধিকারী মনির হোসেন,লাইফ কেয়ার ফার্মেসীর স্বত্বাধিকার নজরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাহে রমজান থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেক ব্যবসায়ী তার কর্মক্ষেত্রে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারলেই এই দেশ সোনার বাংলাদেশে পরিনত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত