সোমবার, মার্চ ১৬, ২০২৬

তাড়াইলে অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

আপডেট:

তাড়াইল প্রতিনিধি:
কিশোরগঞ্জ তাড়াইলে দিগদাইড় ইউনিয়নের কোবাদিয়া গ্রামের রবিদাস (মুচি) সম্প্রদায়ের শ্বশানের ভূমি দখল করে নেন প্রতিবেশী সদর ইউনিয়নের পংপাচিহা গ্রামের সাইফুল ইসলাম ঠাকুর গং।এ রকম একটি অভিযোগ গত ১৫ মার্চ তাড়াইল থানায় দাখিল করেন রবিদাস সম্প্রদায়ের টিমল রবিদাস। অভিযোগ পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন।এ ঘটনায় বৃহস্পতিবার ২১শে মার্চ দুপুর ২ টায় সাইফুল ইসলাম ঠাকুর গং উনার দখলীয় সমস্ত ভূমির সকল দলিল পত্রাদি নিয়ে তাড়াইল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় ভুক্তভোগী নিরীহ সাইফুল ইসলাম ঠাকুর স্থানীয় প্রশাসনের কাছে টিমল রবিদাসের অভিযোগের প্রতিকার চেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত