রাজু কামাল, শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শা থেকে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মার্চ) সকালে শার্শা থানাধীন নিজাম ইউনিয়নের একঝালা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানাগেছে আটককৃত মোঃ ইস্রাফিল হোসাইন শার্শা থানাধীন একঝালা গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে। মোঃ সুমন হোসেন শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামের মোঃ আব্দুল হাকিমের ছেলে।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, আটক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


