সোমবার, মার্চ ১৬, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার

আপডেট:

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া পশ্চিমপাড়ার একটি কাঁঠাল গাছ থেকে আম্বিয়া বেগম (৬২) নামের ষাটোর্ধ্ব এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ফকিরহাট মডেল থানা পুলিশ।

দুই সন্তানের জননী নিহত আম্বিয়া বেগম ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার আঃ লতিফ মোড়লের স্ত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম।

বিজ্ঞাপন

ওসি আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার সকালে জাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় একটি বাগানে কাঁঠাল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তরে জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্ত রিপোর্ট আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তার সঠিক কারন জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
#####

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত