কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বিন্নাটি ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহীন নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাগড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
খোজ নিয়ে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আউলিয়াপাড়া এলাকার সামসুল ইসলামের ছেলে শরিফ (৩০) ছুরি দিয়ে কুট্রাগড় এলাকার হেলিম এর ছেলে শাহীন (১৮)কে আহত করে।গুরুতর আহত অবস্থায় শাহিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায় বলে জানা যায়।এ ঘটনার খবর পেয়ে সাথে সাথেই সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান,নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অভিযুক্ত শরিফকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
কিশোরগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
আপডেট:

