সোমবার, মার্চ ১৬, ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর

আপডেট:

বি কে নগর মৃধা কান্দি (৪ নং ওয়ার্ড) আব্দুল আজিজ বেপারীর বাড়িতে আগুন লেগে দুটি পরিবারের ঘরবাড়ি সহ গবাদি পশু ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, সেই দুটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা করেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ইতালী আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবার জন্য সমাজের আর্থিক স্বাবলম্বী ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। তিনি বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর ১ আসনের এমপি জননেতা জনাব ইকবাল হোসেন অপুর প্রতি। গতকাল ঘটনাস্থলে উপস্থিত হন এমপি মহোদয় এবং আর্থিক সহযোগিতা করেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত