মিরসরাই প্রতিনিধি::
ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই এর উদ্যোগে উসমানিয়া তানীমুল কুরআন মাদ্রাসায় শতাধিক কুরআনের পাখির সাথে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ এপ্রিল) ২৫ তম রমজানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক এর এডমিন মেহেদী হাসান ইমন, তানভীর হোসেন মুরাদ, সংগঠনে সদস্য বিন্দু এবং চৈতন্যের হাট বাজারের ব্যবসায়ী বৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়ার মাহফিল সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম মেধা বুদ্ধি অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



