মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

তাড়াইল উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ নেতা মনির হোসেন খাঁন

আপডেট:

 

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞাপন

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের নিবেদিত কর্মী মোঃ মনির হোসেন খাঁন। ছাত্রলীগ নেতা মোঃ মনির হোসেন খাঁন এছাড়াও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের কিশোরগঞ্জ জেলা আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি দেশবাসীর মঙ্গল কামনায় স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সকলকে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে তিনি কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ঈদ উপহারসহ বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে আসছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ মাঠে আছে থাকবে। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনি ভালো থাকবেন, সমাজকে ভাল রাখবেন। তাহলেই দেশ ভালো থাকবে। সবশেষে তিনি বলেন, বাংলাদেশ আ’লীগ কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী’র জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাড়াইল উপজেলা বাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত