মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

চন্দনাইশে গাউসিয়া কমিটি হাশিমপুর ৩নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট:

বিশেষ প্রতিনিধি: চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে ও হিলফুল ফুযুল সুন্নী সংগঠনের সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলােচনা সভা ও ইফতার মাহফিল খুনিয়া পাড়া হযরত আফজল সিকদার (রহ.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল (রবিবার) বাদে আছর ওয়ার্ড শাখার সভাপতি গাজী মুহাম্মদ আলাউদ্দিন শাহ’র সভাপতিত্বে, মাও. নাছির উদ্দীনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা শাখার উপদেষ্টা মাও. আবুল কাসেম আনসারী, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আরফাত হোসেন। আলোচনায় অংশ নেন, ওয়ার্ড শাখার উপদেষ্টা নুরুল ইসলাম, আহমদ নবী, সাধারণ সম্পাদক ব্যাংকার রফিকুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক মো. জিহান, দপ্তর সম্পাদক মো. সাকিবুল ইসলাম, মো. ফাহিম, মো. এনাম, মো. নিশাত প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. আবুল কাসেম আনসারী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত