বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

সুষ্ঠু নির্বাচনের জন্য সব দল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আচরণবিধি মেনে চলবে :সিইসি

আপডেট:

গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী সভায় সিইসি এ তথ্য জানান।
তিনি বলেন, সব রাজনৈতিক দল জাতির কাছে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের অঙ্গীকার করেছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের আশা, সব দল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আচরণবিধি মেনে চলবে।তিনি আরও উল্লেখ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন নিশ্চিত করা অপরিহার্য, যার মূল ভিত্তি হলো নির্বাচনী আচরণবিধি মেনে চলা।সিইসি বলেন, ভোটকেন্দ্রে ভোটার আনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও ভোটে বড় প্রভাব রাখে রাজনৈতিক দলগুলো। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত