রবিবার, মার্চ ১৫, ২০২৬

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

আপডেট:

তানভীর আলাউদ্দীন ঢাকা /
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া, সংগঠনের সাধারণ সম্পাদক আদিত্য আরাফাতের সঞ্চালনায় ইফতার আয়োজনটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। ইফতার আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে বিনিয়োগ বাড়বে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।ইফতারের আগে দেওয়া বক্তব্যে ফেনীর উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান ফেনীর বিশিষ্টজনরা। ফেনীতে মেডিকেল কলেজ এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি উল্লেখ করে অবিলম্বে এ ব্যাপারে সরকারি পদক্ষেপ দাবি করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর’র প্রধান সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, ডিবিসি নিউজ’র সম্পাদক লোটন একরাম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, রাজনৈতিক বিশ্লেষক রিন্টু আনোয়ার, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সাবেক সভাপতি তানভীর আলাদিন, দৈনিক আমার কাগজ’র সম্পাদক ফজলুল হক রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক রফিক-উম-মুনীর চৌধুরী, জেএসডি’র সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ফেনী সমিতি ঢাকা’র আহবায়ক আবদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব হুসাইন কাউসার ও ফেনী ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীরসহ সংগঠনের সংগঠনের সাবেক বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুত্র : ফেইসবুক থেকে

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত