শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইতালিতে মানবিকতার এক অনন্য নজির একএকাকীত্ব সইতে না পেরে বৃদ্ধের ফোন পুলিশে সাড়া

আপডেট:

তোরিনো, ইতালি:জরুরি সেবা নম্বর সাধারণত অপরাধ, দুর্ঘটনা বা কোনো বড় বিপদের সময় ব্যবহারের জন্য। কিন্তু এবার ইতালির তোরিনো শহরে ঘটল এক ভিন্নধর্মী ও হৃদয়স্পর্শী ঘটনা। তীব্র একাকীত্ব ও বিষণ্ণতা সহ্য করতে না পেরে পুলিশের জরুরি নম্বর ‘১১২’-তে ফোন করে বসেন এক বৃদ্ধ। তবে কোনো অপরাধ বা চিকিৎসার জন্য নয়, কেবল কথা বলার একজন সঙ্গী পেতে তার এই ফোন।ইতালির তোরিনো শহরের সান্তা রিতা (Santa Rita) নামক একটি আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটে।জানা গেছে, সম্প্রতি স্ত্রীকে হারিয়েছেন ওই বৃদ্ধ। এরপর থেকেই তিনি প্রচণ্ড মানসিক ট্রমা ও একাকীত্বের মধ্য দিয়ে যাচ্ছিলেন। নিজের ঘরে কথা বলার মতো কোনো মানুষ না থাকায় বিষণ্ণতা তাকে গ্রাস করেছিল। কোনো উপায় না পেয়ে শেষমেশ তিনি পুলিশের জরুরি নম্বরে ফোন দিয়ে নিজের আকুতি জানান।
​বৃদ্ধটি কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে স্পষ্ট করেই বলেন:
​”আমার কোনো জরুরি চিকিৎসার প্রয়োজন নেই, ঘরে খাবারও আছে। আমি শুধু তীব্র একাকীত্বে ভুগছি। আমার একটু কথা বলার মানুষ দরকার।”আইনশৃঙ্খলার বাইরে গিয়ে পুলিশের মানবিকতা। ​বৃদ্ধের এমন আবেগঘন কথা শুনে পুলিশ কর্মকর্তারা শুধু সান্ত্বনা দিয়েই দায়িত্ব শেষ করেননি। তারা সরাসরি চলে যান সান্তা রিতা এলাকার ওই বৃদ্ধের বাসায়। সেখানে তারা বৃদ্ধের পাশে বসেন, তার সুখ-দুঃখের গল্প শোনেন এবং তার সাথে দীর্ঘ সময় কাটান। পুলিশ কর্মকর্তারা তাকে মানসিকভাবে আশ্বস্ত করেন যে তিনি একা নন, যেকোনো প্রয়োজনে তারা পাশে আছেন। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়,
​ইতালীয় পুলিশ পরবর্তীতে এই মানবিক ও সুন্দর মুহূর্তটির কথা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে। পোস্টটি করা মাত্রই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। যান্ত্রিক এই যুগে পুলিশের এমন সংবেদনশীলতা ও মানবিক আচরণ দেখে প্রশংসায় ভাসছেন তারা।​ডিউটির গণ্ডি পেরিয়ে এক বৃদ্ধের একাকীত্ব ঘোচানোর এই গল্পটি প্রমাণ করল, মাঝেমধ্যে ওষুধের চেয়ে একটুখানি সহানুভূতি আর সুন্দর কিছু কথাই মানুষের সবচেয়ে বড় নিরাময় হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত