মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
১১ জুলাই ২০২৩ বিশ্ব জনসংখ্যা দিবস দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
‘জেন্ডার সমতাই শক্তি:নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস টি উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভার আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি নাজমুল আনোয়ার অপু,অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ,অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরি,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক (ক্লিনিক) ডা:হোসনা বেগম,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবায়ের সাকি প্রমুখ।

সভা শেষে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ ক্যাটাগরিতে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবায়ের সাকিকে পুরস্কার প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত