মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

চাটখিলে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট:



মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে,চাটখিল উপজেলা শাখার সভাপতি মেহেদী হাছান রুবেল ভূইয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় ১৫ জুলাই বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন,চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া,প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ভেদাভেদ ভুলে নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে,এবং পত্রিকা পাঠে সন্তানদের উৎসাহ দিতে হবে,দেশব্যাপী বিএমএসএফ সংগঠনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায়ের যে জোরালো দাবি তোলা হচ্ছে তা সকল সাংবাদিকদের প্রানের দাবি বলে তিনি উল্লেখ করেন।

আরো বক্তব্য উপস্থাপন করেন,চাটখিল প্রেসক্লাব সভাপতি সোয়েব হোসেন ভুলু,সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ব,উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর,মফস্বল সাংবাদিক ফোরাম জেলা কমিটির সদস্য কামরুল ইসলাম কানন, চাটখিল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মামুন হোসেন, সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
চাটখিলে কর্মরত বিভিন্ন প্রেসক্লাব এবং ফোরামের সাংবাদিক বৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত