- ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
সোমবার( ৩১ জুলাই) সানন্দবাড়ী বাজার থেকে ২ কিঃমিঃ পশ্চিমে পাটাধোয়া পাড়া এলাকায় জিও ব্যাগ ড্যাম্পিং কাজ শুরু হয়।
জিও ব্যাগ ড্যাম্পিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও জামালপুরে ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন (সোলাই), বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান আকন্দ, উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মেহেদী আজাদ, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর, সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামাণিক, লেখক ও সাহিত্যিক এমএ বারী আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু প্রমূখ।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাটাধোয়াপাড়া গ্রামের নদী ভাঙ্গন কবলিত ১৬০ মিটার এলাকায় জরুরি ভাবে ১৩২২০ টি জিও ব্যাক ডাম্পিং করা হবে।


