মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট:

সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে উপজেলার ৮নং শরাফপুর ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশে অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন খুলনা-০৫ আসনের সংসদ সদস্য,সাবেক সফল মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ এমপি। প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে গঠনমূলক আলোচনা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সরদার আবু সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান বাবলু,শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শেখ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জনাব প্রভাষক গোবিন্দ ঘোষ। আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ও ৮নং শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত