আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ -তাড়াইল) আসনে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে
মনোনয়ন কেনে ২২ জন।২২ জন মনোনয়নপ্রত্যাশীকে ডিঙিয়ে আওয়ামী লীগের নৌকা পেয়েছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নাসিরুল ইসলাম খান আওলাদ। দলীয় মনোনয়ন পাওয়ার পরও দুশ্চিন্তা কাটছে না তার। কারণ আওয়ামী লীগ জোটগত নির্বাচন করলে শরিকদের জন্য ছেড়ে দিতে পারে আসনটি।২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নও পেয়েছিলেন তিনি। কিন্তু জোটগত সমীকরণের কারণে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। ২০১৮ সালেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জাপাকে ছাড় দিতে হয়েছে তাকে। পরে ২০১৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দলের মনোনয়ন পান তিনি। সজ্জন ও দানশীল হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে তার। নেতাকর্মীরাও তাকে ঘিরে উজ্জীবিত। তবে গুঞ্জন রয়েছে এবারও আওয়ামী লীগ জোটের শরিক জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেবে।এ আশঙ্কা দুশ্চিন্তা বাড়িয়েছে আওলাদের।একাধিক প্রার্থী স্বতন্ত্রভাবে ভোট করার ঘোষণায় আওলাদের দুশ্চিন্তা আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট সূত্র।স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচন করছেন প্রধানমন্ত্রীর সাবেক এডিসি মেজর(অব:) নাসিমুল হক,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূইয়া ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ।একদিকে জাতীয় পার্টির মহাসচিব টানা ৩ বার মহাজোটের এমপি মুজিবুল হক চুন্নুকে আসন ছাড় দেয়া,অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়া।দুইয়ে মিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বীতামূলক হবে তা পরিষ্কার। তবে আওয়ামীলীগ জোট গত ভাবে নির্বাচন করলে বা শরীক দলকে আসন ভাগাভাগি করে আসন ছেড়ে দিলে নাসিরুল ইসলাম খান আওলাদ এ আসন জাপাকে ছাড় দিতে হতে পারে।আর যদি দলীয় সিদ্ধান্ত অনুযাগী আওয়ামীলীগ আসন ছাড় নাও দেয় তারপরেও জাতীয় পার্টির মহাসচিব এ আসনের ৫ বারের এমপি মুজিবুল হক চুন্নুকে টেক্কা দিয়ে পাস করা কঠিন হবে বলে মনে করছে সাধারণ ভোটাররা।তার উপর স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়ায় বাড়তি চাপ ত আছেই।
এ বিষয়ে মো:নাসিরুল ইসলাম খান আওলাদ বলেন, দুশ্চিন্তা থাকলেও এবার জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা কম। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
নৌকা পেয়েও দুশ্চিন্তায় আওলাদ
আপডেট:

