সাদ্দাম উদ্দীন রাজ রায়পুরা উপজেলা
নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার(০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পিরিজ কান্দি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষা শুরু হয়। এ সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের পাচঁটি গ্রুপে প্রতিযোগিতা হয়।
পবিত্র কুরআন মাজীদ ও গীতা পাঠের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হন দ্বিতীয় অধিবেশনের সঞ্চালন করেন অত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহম্মদ আলী।
মেধা অন্বেষণ অভীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সভাপতি তো করেন পিরিজ কান্দি উচ্চ বিদ্যালেয় প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের অর্থ বিষয় সম্পাদক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত বিদ্যালয়ের ছাত্র ও রায়পুরা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আল আমিন। পিরিজ কান্দি অভিভাবক কমিটির সদস্য আব্দুল মালেক।অত বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহেদ আলী,বাবু শুকলাল সূত্রধর, সুমন মিয়া,তাজুল ইসলাম, শংকর চক্রবর্তী, ফারহানা বেগম, শামসুন্নাহার বেগম,শিপা বেগম।বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।প্রতিযোগিতা শেষে বিজয়ী ৩০ জন হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা ।



