আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলীয় প্রতীক (নৌকা) ৭ম বারের মতো সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির জন্যে নৌকায় ভোট প্রার্থনা করেছেন লন্ডন ক্যামডেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, যুক্তরাজ্যে বসবাসরত কমলগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের আহবায়ক, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ফটিকুল ইসলাম ফটিক।
আলহাজ্ব ফটিকুল ইসলাম ফটিক বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন নিয়ে বসে আছেন। এ উন্নয়নই শেষ নয়। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনাদের সন্তান হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলীয় প্রতীক (নৌকা) ৭ম বারের মতো সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জনসেবার সুযোগ দিবেন।
তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি দেশের মানুষ শান্তিতে আছে। এমনকি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের লোকজন বিগতদিনের চেয়ে ভালো আছে, শান্তিতে আছে।
কেউ নির্যাতিত বা অত্যাচারিত হয়নি। কাউকে মামলা দেওয়া হয়নি, উন্নয়ন করার চেষ্টা করেছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। পঞ্চম বারের মতে শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিবেন।
সবাইকে নৌকা মার্কায় ভোট করতে অনুরোধ করেন তিনি।



