বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থী জব্বার চৌধুরীর সমর্থনে মহিলা সমাবেশ

আপডেট:

মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর সমর্থনে তার নিজ বাড়ির উঠানে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৩ ডিসেম্বর (শনিবার) বিকালে বৈলতলী ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী, দক্ষিন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলালউদ্দিন চৌধুরী, আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেগ, এড. নজরুল ইসলাম, আবদুল নবী খান, যুবলীগ নেতা চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন বাপ্পী, শরফুদ্দীন চৌধুরী, ইউপি মহিলা সদস্য শাহিদা আক্তার প্রমুখ।

 

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত