শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনে চিতলমারী

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ২৫.১২.২০২৩

 

বিজ্ঞাপন

আজ যীশুর জন্মদিন। আজ বড়দিন। ঠিক এইদিন প্রত্যুষে জেরুজালেমের এক আস্তাবলে বিবি মরিয়মের গর্ভে ঈশ্বর যীশুর আগমন। যাকে আমরা মুসলমানরা হযরত ঈসা আঃ বলে জানি! বিভিন্ন কারনে বিদায়ী ২০২৩ সাল আমাদের কাছে স্বরণীয় বরনীয়!

 

বাংলাদেশে দ্বাদশ নির্বাচন আগত! সারা বাংলাদেশের জনগন উৎসব মুখর পরিবেশে দলমত নির্বিশেষে যার যার দলীয় প্রার্থীর খাওয়া দাওয়া ছেড়ে প্রচারণায় নেমেছেন। যদিও বিদেশি প্রেসক্রিপশনে সো কল্ড বিরোধী দল ঢাকা কেন্দ্রিক জ্বালাও পোড়াও হরতাল বিক্ষোভের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে!

আমি ঐ দিকে যাবো না। আমার বিষয়ে আজ নিজ স্বার্থ ক্ষুদ্র পরিসরে, আমার উপজেলা, আমার ইউনিয়ন নিয়ে যেখানে আমি বেড়ে উঠেছি। অনেক সুখদুঃখ কষ্ট নিয়েও আমি আমার গ্রাম ইউনিয়ন উপজেলা নিয়ে গর্বিত।

 

প্রিয় পাঠক, যে যেখান থেকে পড়ছেন দেখছেন সচেতন ব্যক্তিগন যারা দেশকে ভালোবাসার মানুষ গুলো প্যারিস লন্ডন বৈরুত কায়রো কাঠমুন্ডু সিঙ্গাপুর বার্লিন

ওয়াশিংটন নিউইয়র্ক মস্কো বেইজিং সারা বিশ্বে বাঙালি প্রবাসীরা যারা মাঝে মাঝে যোগাযোগ করে উৎসাহিত করেন বা বিরুদ্ধে গেলে কেউ গালি ও দেন তাদের জন্য আমার গ্রাম ইউনিয়ন উপজেলা নির্বাচনের প্রভাব প্রচার প্রচারণা কেমন চলছে তা জানাতে আমার আজকের এ আর্টিকেল।

 

আমাদের নির্বাচন এলাকা বাগেরহাট — ১ আসন যা চিতলমারী মোল্লাহাট ফকিরহাট উপজেলা নিয়ে গঠিত।

আমাদের প্রার্থী হচ্ছেন বর্তমান সাংসদ দক্ষিণ বাংলা অবহেলিত এলাকার পচ্ছাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুর আপন ভাতিজা “শেখ হেলাল” ভাই! তিনি পরপর ১৯৯৬ থেকে সাংসদ নির্বাচিত হয়ে আসছেন! উন্নয়নের ফিরিস্তি দেয়া বোকামি কারন যে কাঁচা সড়কে একসময় পাজামা হাটু পর্যন্ত তুলে জলে হেটে উচ্চ বিদ্যালয়ে যেতাম সে সব রোডে এখন পীচ ঢালা শব্দহীন গাড়ী নিয়ে নিজ বাড়ীর উঠানে যেতে পারি অনায়াসে!

 

আমার উপজেলায় ৭ চেয়ারম্যান ই দারুন রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ ! আমরা জাতির জনকের প্রতিবেশী। অনেকে টুঙ্গিপাড়া স্কুলের ছাত্র তখন। আমাদের ইউপি চেয়ারম্যান গন সবাই সাংসদের দারুন আস্হাভাজন এবং প্রচার-প্রচারণায় এগিয়ে সবাই! দলীয় অফিসে অবস্হান, কর্মী মতবিনিময়ের জন্য সব চেয়ারম্যান ও রাজনৈতিক নেতারা প্রায় ১৮ ঘন্টার কাছাকাছি অবস্থান করেন! উপজেলা আওয়ামী সভাপতি “জনাব বাবুল হোসেন খান ” সেক্রেটারি পীযূষ কান্তি, উপজেলা চেয়ারম্যান শ্রী অশোক কুমার বড়াল, সহ উপজেলা চেয়ারম্যান “মাহাতাবুর রহমান”, মহিলা সভাপতি ও প্রাক্তন সভাপতি হেলেনা বেগম, মহিলা সহ চেয়ারম্যান, এছাড়া শিবানী বিশ্বাস, প্রাক্তন সহ চেয়ারম্যান রাশেদ পুকুল, সাহেব আলী ফরাজি, শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার, তাতী লীগের প্রস্তাবিত জিএস মণির খান প্রভৃতি একনিষ্ঠ আওয়ামী নেতারা খাওয়া নাওয়া নিদ্রা ছেড়ে দলের কাজ করে যাচ্ছেন প্রায় ১৮ ঘন্টা! এমন আওয়ামীলীগ নেতা কর্মীর অক্লান্ত পরিশ্রমে শত ভাগ একজন লেখক হিসাবে আশা করছি স্বতস্ফুর্ত ভোটে নিজ প্রার্থী কে জয়লাভ করায় আনতে সক্ষম হবেন।

 

আমার ব্যক্তিগত দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় (বার দশ জাতির জনকের কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে, সাংসদ এম এ খয়েরের সদা সানিধ্য পেয়ে, এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব শামসুদ্দিন, কাজী ছায়েম, লায়েক ভাই, শিক্ষানুরাগী মূসা মিয়া, নিরোদ নাগ এবং সাংসদ হেলাল ভাই পর্যন্ত) মনে করি বাগেরহাট — ১ আসনের সাংসদ শেখ হেলাল ভাই দারুন একজন শিক্ষাদীক্ষা রাজনৈতিক অভিজ্ঞতায় পরিপূর্ণ মানুষ, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে সাংসদ হওয়ার পরে মাননীয় আওয়ামী নেত্রী “শেখ হাসিনা” ক্ষমতায় এলে “শেখ হেলাল ভাইকে” মন্ত্রীত্ব উপহার দিবেন তার দীর্ঘ শ্রমের বিনিময় স্বরূপ। আমরা দক্ষিণ বাংলা বাগেরহাট থেকে কোঠা ভিত্তিক ও একজন মন্ত্রী পাই সন্দেহতীত ভাবে। সব চেয়ারম্যান দাবী তুললে আমরা সাকসেসফুল হবো ইনশাআল্লাহ! আশা করি একজন মন্ত্রী ও আমরা পাবো ইনশাআল্লাহ!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত