বিশেষ প্রতিনিধি: আনজুমানে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া হাকিমিয়া পরিষদ কর্তৃক পরিচালিত সাতকানিয়ার কালিয়াইশের মলিয়াকুলে রজভীয়া হাকিমিয়া ইসলামীয়া সুন্নিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী( মঙ্গলবার ) দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুর মোহামাদের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খলিফায়ে গাউসুল আজম খুলনবী (রাঃ) পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা কার্যী সৈয়্যদ মুহাম্মদ আবদুশ শাকুর রায়হান আযিযী নকশবন্দী মোজাদ্দেদী চাটগামী হুজুর মোবারক (মাঃজিঃআঃ)। বিশেষ অতিথি ছিলেন, ওস্তাজুল ওলামা হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মোহাম্মদ উল্লাহ নকশবন্দী (মাঃজিঃআঃ) ও আল্লামা আবু বকর নকশবন্দী (মাঃজিঃআঃ)। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল নবী, সহ-সভাপতি, মাওলানা গিয়াস উদ্দীন নকশবন্দী, লিয়াকত আলী, মাদ্রাসার সুপার মাওলানা খোরশেদ রেজা কাদেরি প্রমূখ।

